Posts

Showing posts from August, 2024

রিমান্ড শেষে কারাগারে আন্দালিব রহমান পার্থ

  রিমান্ড শেষে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার (২ আগস্ট) মো. রশিদুল আলমের আদালত এ আদেশ দেন। এর আগে সেতু ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে রাজধানীর বনানী থানার মামলায় দ্বিতীয় দফায় রিমান্ডে ছিলেন তিনি। এ দিন পার্থকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে ডিবি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ২৫ জুলাই আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ৩০ জুলাই দ্বিতীয় দফায় ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত ১৮ জুলাই সেতু ভবনে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় একটি মামলা করেন। মামলায় সেতু ভবনের ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে এজাহারে বাদী উল্লেখ করেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আমা...

ছাত্রদের উপর গুলি চালালে পুলিশের সন্তানদের পড়াবেন না শিক্ষকরা!

Image
  ছাত্রদের উপর গুলি চালানো হলে পুলিশদের সন্তানদের না পড়ানোর ঘোষনা শিক্ষকদের!!    পুলিশ যদি কোনো শিক্ষার্থীর বুকে গুলি ছোড়ে তাহলে পুলিশের সন্তানকে শিক্ষকরা পাঠদান করাবে না বলে মন্তব্য করেছেন নরসিংদীর আন্দোলনরত শিক্ষকরা। শনিবার (৩ আগস্ট) দুপুরে সারা দেশে হত্যার বিচারের দাবিতে নরসিংদীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষকরা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্যে এ মন্তব্য করেন। বিক্ষোভ মিছিলটি শিক্ষাচত্বর এলাকার পৌর পার্কের মাঠ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। এ সময় শিক্ষরা বলেন, সারা দেশে নির্মমভাবে শিক্ষার্থীদের গুলি করে হত্যা করা হচ্ছে। তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিপরীতে তাদের দমনপীড়ন করে দমানো যাবে না। অবিলম্বে এই শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ওপর গুলি বন্ধ করতে হবে। আর যদি কোনো শিক্ষার্থীদের ওপর গুলি চলে তবে শিক্ষকদের নেতৃত্বে কঠোর কর্মসূচি দেওয়া হবে। পুলিশ যদি আর কোনো শিক্ষার্থীদের বুকে গুলি ছোড়ে তাহলে আর কোনো পুলিশের সন্তানকে শিক্ষকরা পাঠদান করাবে না বলেও জানান শিক্ষকরা। কুমিল্লায় প্রবল বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ এ সময় বক্তব্য রাখ...

চট্রগ্রামের একাধিক বিএনপি নেতার বাড়িতে দূর্বৃত্তদের হামলা!

  চট্টগ্রামে বিএনপির ভাইস চেয়ারম্যান মীর নাছির ও ডা. শাহাদাতের বাসায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩ আগস্ট) রাত ৮টার পর এসব নেতাদের বাসভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। অপরদিকে, রাত সাড়ে ৮টার দিকে পাঁচলাইশস্থ মেডিকেলের পূর্বগেটে নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর বাসভবনে ও পৌনে ৯টায় মেহেদীবাগস্থ আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে হামলা হয়। উল্লেখ্য, এর আগে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বাড়িতে হামলা ও এমপি মহিউদ্দিন বাচ্চুর অফিসে আগুন দেয়ার ঘটনা ঘটে।