Posts

Showing posts from November, 2024

নারীরা তাদের ইচ্ছা খু‌শিম‌তো পোশাক পরবে: জামায়াত আমির

Image
নারীরা তাদের ইচ্ছা খু‌শিম‌তো পোশাক পরবে: জামায়াত আমির  বাংলা‌দেশ জামায়া‌ত ইসলামীর আমির ডা. শ‌ফিকুর রহমান ব‌লে‌ছেন,‌ মহানবী (স.) স‌র্বোচ্চ ঝুঁকিপূর্ণ কা‌জেও নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। যুদ্ধ ক্ষে‌ত্রে নারী‌দের যুক্ত ক‌রে‌ছেন। তাই আমরা তা‌দের আট‌কে রাখার কে। তারা সামর্থ অনুযায়ী দে‌শের জন্য আত্ম‌নি‌য়োগ কর‌বে। তা‌দের পোশাক নি‌য়ে আমরা বাধ্য কর‌বো না। তারা ইচ্ছা খু‌শিম‌তো পোশাক পর‌তে পার‌বে। জামায়াত আমির ব‌লেন, মা বো‌নেরা ঘরেও সুরক্ষিত থাক‌বে, কর্মস্থ‌লেও সুর‌ক্ষিত থাক‌বে। তা‌দের দি‌কে কেউ চোখ তু‌লে তাকা‌তে পার‌বে না। আমা‌দের বিরু‌দ্ধে অপপ্রচার চালা‌নো হয় যে, আমরা ক্ষমতায় আস‌লে নারী‌দের ঘর থে‌কে বেরু‌তে দেওয়া হ‌বে না। কিন্তু কথা দি‌চ্ছি এমন হ‌বে না। শ‌নিবার (৩০ ন‌ভেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকা‌রি উচ্চ বিদ্যাল‌য়ের মা‌ঠে জেলা জামায়া‌তের কর্মী স‌ম্মেল‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন। ডা. শ‌ফিকুর রহমান ব‌লেন, মানুষ যেন শিক্ষা পে‌য়ে মানুষ হয়। শিক্ষা নি‌য়ে যেন ডাকাত না হয়। এমন এক‌টি শিক্ষা ব্যবস্থা আমরা গ‌ড়ে তুল‌তে চাই। বিজ্ঞাপন আমরা এমন এক‌টি দেশ চাই যেখা‌নে মস‌জিদ, ম‌ন্...

সুগার ড্যাডি চায় না, সুগার মাম্মি হতে চায়- সুমাইয়া সুমি

Image
সম্প্রতি এক সাক্ষাৎকারে সুমাইয়া সুমিকে কিছু মজাদার প্রশ্ন করেছিলো উপস্থাপক। একটি প্রশ্ন ছিল, "তুমি কি সুগার ড্যাডি চাও, না নিজের টাকা দিয়ে নিজেই সুগার মমি হতে চাও?" এই প্রশ্নের উত্তরে সুমি বলেন, "যদি দুটো মধ্যে কোনো একটা বেছে নিতে হয়, তাহলে আমি অবশ্যই সুগার মমি হবো। কারণ, সুগার মমি হলে আমি তার প্রয়োজনীয় সবকিছু পূরণ করতে পারব। তার যেটা দরকার, আমি সেটা দিয়ে তাকে সন্তুষ্ট করব।" এছাড়া, সুগার মমি বা সুগার ড্যাডির ‘সুগার’ শব্দটি আসলে কোন অর্থে ব্যবহৃত হয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, সুগার আসলে টাকা অর্থে ব্যবহৃত হয়। সুমি আরও বলেন, "আমি তাকে টাকা দেব এবং তার বিনিময়ে তার জীবনের আনন্দ উপভোগ করব।" এরপর উপস্থাপক সুমিকে আরও একটি প্রশ্ন করেন, "তোমার কাছে কোনটা বেশি গুরুত্বপূর্ণ—ক্যারিয়ার নাকি লাভ?" সুমি বলেন, "ক্যারিয়ার আর লাভ—এ দুটোই গুরুত্বপূর্ণ। ভালোবাসা আসলে একটা খুব সুন্দর অনুভূতি, যেখানে ক্যারিয়ার কখনো বাধা হতে পারে না। ভালোবাসা কখনো তোমাকে নিজের ইচ্ছা বা স্বাধীনতা আটকে রাখতে বলবে না; বরং ভালোবাসা বলবে, তুমি যত দূর সম্ভব উড়ো, যতটা সম্ভব এগি...

কোন কারনে "ফ্যাসিস্ট" ইউনুসকে সতর্ক করলেন ফখরুল?

Image
ছবি: সংগৃহীত মাত্রাছাড়া মূল্যবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি তলানিতে, সংখ্যালঘুদের উপর আক্রমণ, অতি সম্প্রতি ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর বিরুদ্ধে জামিন অযোগ্য রাষ্ট্রদ্রোহের মামলা, পালটা সনাতনিদের প্রতিরোধ, নির্বাচন নিয়ে অনিশ্চয়তা। হাসিনা পরবর্তী বাংলাদেশের এমন অরাজক পরিস্থিতি নিয়ে সরব হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর কথায়, “তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়ে গিয়েছে। এ কোন বাংলাদেশ!” ঘুরিয়ে হাসিনার মতোই ইউনুস সরকারকেও ‘ফ্যাসিস্ট’ বললেন আলমগীর।   বুধবার শহিদ ডা. মিলন দিবস উপলক্ষে ঢাকার প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন বিএনপি মহাসচিব। সেখানে তিনি বলেন, “এত যে প্রাণ গেল, তার ফলশ্রুতি কি এই বাংলাদেশ? তিন মাস হয়নি এখনই রাস্তায় রাস্তায় লড়াই শুরু হয়ে গিয়েছে। তিন মাস এখনও যায়নি একজন আরেকজনের রক্ত ঝরাচ্ছে। তিন মাসও যায়নি এখনই পত্রিকা অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ করছে।” একদিকে যখন গোটা বাংলাদেশে ইসলামী কট্টরপন্থীদের আক্রমণের মুখে পড়ছে হিন্দুরা, অন্যদিকে প্রগতিশীল গণমাধ্যমও মৌলবাদীদের রোষানলে। নারায়ণগঞ্জের সম্প্রতির উৎসব লালনমেলা যেমন বন্ধ হয়ে...

সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে হত্যাচেষ্টা: দুমড়ে মুচড়ে গেলো গাড়ি

Image
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাকচাপা দিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে।   আজ বুধবার (২৭ নভেম্বর) ফেসবুকে ভাঙা গাড়ির ছবি  আপলোড করে বিষয়টি জানান আহমদ উল্লাহ সাকিব নামের একজন। পোস্টে তিনি লিখেন, শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইয়ের কবর জেয়ারত করে ফেরার পথে আনুমানিক সন্ধ্যা ৭.৩০ মিনিটে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরে ট্রাক চাপা দিয়ে হত্যা চেষ্টা করা হয়। আমরা বাইক নিয়ে আটকানোর চেষ্টা করলে, আমাদেরকেও চাপা দেয়। আল্লাহর কৃপায় বেঁচে ফিরছি।

নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই আওয়ামী লীগের! নেপথ্যে কারন কি বিএনপি??

Image
আওয়ামী লীগের দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের প্রতিবাদে গেল জুলাইয়ে দেশজুড়ে রাস্তায় নেমে আসে ছাত্র-জনতা। আন্দোলনকারীদের দমনে গণহত্যা, ধরপাকড় করেও শেষ পর্যন্ত ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালাতে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে গিয়েও থেমে নেই তিনি। একের পর এক কল রেকর্ড ফাঁস করে দেশের ভিতর অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন। এমন পরিস্থিতিতে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে জনতার মধ্যে। এর মধ্যেই আলোচনা উঠেছে পরবর্তী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে। বিষয়টি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব বিষয়ে কথা বলেন। ড. ইউনূস জানান, আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। তবে রাজনৈতিক দলগুলোর বিষয়ে বর্তমান সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলেও মন্তব্য করেন তিনি। সরকারপ্রধান জানান, বিএনপি জানায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক। সরকার দেশের প্রধান একটি দলের মতামতকে অগ্রাহ্য করতে পারে না। এমন মন্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া ...

একসঙ্গে ধেয়ে আসছে মহাশক্তিশালী ৪ ঘূর্ণিঝড়, ইতিহাসে বিরল ঘটনা

Image
একসঙ্গে ধেয়ে আসছে মহাশক্তিশালী ৪ ঘূর্ণিঝড়, ইতিহাসে বিরল ঘটনা চারটি আলাদা সামুদ্রিক ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরে ঘূর্ণায়মান অবস্থায় রয়েছে এবং একই সময়ে শক্তিশালী হচ্ছে। দুর্যোগের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা, যাতে শঙ্কিত হয়ে পড়েছেন আবহাওয়াবিদরা। তারা জানিয়েছেন, ব্যতিক্রমী এই দুর্যোগের কারণ হচ্ছে মহাসাগরের উষ্ণতা বেড়ে যাওয়া। এসব ঘূর্ণিঝড় ঝড়প্রবণ ফিলিপাইনের জন্য আরও দুর্ভোগ বয়ে আনতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। জাপানের আবহাওয়া সংস্থা মঙ্গলবার সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে, যে ১৯৫১ সালে ঝড় সংক্রান্ত রেকর্ড শুরু হওয়ার পর গত ৭৪ বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো নভেম্বর মাসে চারটি ভিন্ন ভিন্ন নামযুক্ত ঝড় একই সঙ্গে শক্তিশালী হচ্ছে। যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্রের স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, চারটি ঝড় পশ্চিম প্রশান্ত মহাসাগরের বিশাল এলাকাজুড়ে বিস্তৃত যা ভিয়েতনাম থেকে গুয়াম পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এই চারটি ঝড়ের নাম হচ্ছে টাইফুন ইনশিং, টাইফুন তোরাজি, ক্রান্তীয় ঝড় উসাগি এবং ক্রান্তীয় ঝড় ম্যান-ই। প্রতিবছর ফিলিপাইন একাধিক ঝড়ের কবলে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু গত মাসে ধারাবা...

সাত মাসের প্রেমের টানে বরিশাল, রাত্রিযাপনের পর পালাল প্রেমিক

Image
সাত মাসের প্রেমের টানে বরিশাল, রাত্রিযাপনের পর পালাল প্রেমিক সাত মাসের প্রেমের জেরে বিয়ের প্রতিশ্রুতিতে নেত্রকোনা থেকে বরিশালে এসে প্রতারণার শিকার হয়েছেন এক তরুণী। রাস্তায় রাস্তায় ঘুরে প্রেমিক সাকিবকে খুঁজে বেড়াচ্ছেন তিনি। ওই তরুণী জানান, ঝালকাঠির নেছারাবাদ কাঁচাবালিয়া গ্রামের দেলোয়ার মল্লিকের ছেলে আব্দুর রহমান শাকিবের সঙ্গে ৭ মাস আগে তিনি প্রেমের সম্পর্কে জড়ান। বিয়ের প্রতিশ্রুতি পেয়ে নেত্রকোনা থেকে গত চারদিন আগে বরিশালে আসেন তিনি। প্রেমিক শাকিব তাকে ঘুরতে যাওয়ার কথা বলে কুয়াকাটায় হোটেলে নিয়ে দুই রাত্রি অবস্থান করে। রোববার বরিশাল নগরীতে আসার পর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় তাকে একটি দোকানের সামনে বসিয়ে রেখে পালিয়ে যায় শাকিব। কিছুক্ষণ পর মোবাইল বন্ধ পেয়ে তিনি প্রতারণার বিষয়টি টের পান। একপর্যায়ে তিনি আত্মহত্যার চেষ্টা চালালে উপস্থিত লোকজন তাকে বুঝিয়ে শান্ত করে। এদিকে শাকিবের মোবাইল ফোনে কল করা হলে সাংবাদিক পরিচয় শুনে লাইনটি কেটে দেন তিনি। এরপর থেকে মোবাইল বন্ধ করে রেখেছেন তিনি। ওসি মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রেমিকার আনা নুডুলস খাবার পরই কলেজছাত্রের প্রাণ যাবার অভিযোগ

Image
প্রেমিকার আনা নুডুলস খাবার পরই কলেজছাত্রের প্রাণ যাবার অভিযোগ ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খাওয়ার পর সজল দেবনাথ (১৯) নামে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজলের মৃত্যু হয়। তিনি ঝালকাঠি সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ও ঝালকাঠি সদরের জেলেপাড়া এলাকার বাসিন্দা সনাতন দেবনাথের ছোট ছেলে। সজলের পরিবার জানায়, রোববার রাতে জগদ্ধাত্রী পূজার উৎসবে অংশ নিয়ে সজল বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দেড়টার দিকে হঠাৎ অস্বাভাবিক আওয়াজ পেয়ে পরিবারের সদস্যরা তার কক্ষে গিয়ে দেখেন, সজলের পা বাঁধা অবস্থায় এবং তার কথিত প্রেমিকা খাটের নিচে লুকিয়ে আছেন। দ্রুত তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সজলের বড় বোন অভিযোগ করেন, কথিত এক প্রেমিকা তার বাসা থেকে সজলের জন্য নুডুলস নিয়ে আসেন, যা খাওয়ার পরই সজলের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরিবারের ধারণা, নুডুলসে কোনো বিষাক্ত পদার্থ থাকতে পারে, যা সজলের মৃত্যুর কারণ হতে পারে। ...

মহিলা লীগ নেত্রীর সঙ্গে যুবদল নেতার ফোনালাপ ফাঁস

Image
মহিলা লীগ নেত্রীর সঙ্গে যুবদল নেতার ফোনালাপ ফাঁস জামালপুরের বকশীগঞ্জ থানা মহিলা লীগ নেত্রীর সঙ্গে যুবদল নেতার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। বিএনপির এক কর্মীর করা মামলার এজাহারভুক্ত আসামিকে চার্জশিট থেকে বাদ দিতে যুবদল নেতার কাছে অনুরোধ জানিয়েছেন যুব মহিলা লীগ নেত্রী। রবিবার (৯ নভেম্বর) সকাল থেকে ফোনালাপের একটি রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফোনালাপটি ভাইরাল হওয়ায় জেলাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কথোপকথন ভাইরাল হওয়া যুব মহিলা লীগ নেত্রীর নাম জহুরা বেগম। তিনি বকশিগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও একই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান। অপরদিকে যুবদলের ওই নেতার নাম মাহবুবুর রহমান লাভলু। তিনি বকশিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব। শনিবার (৯ নভেম্বর) দুই নেতার কথোপকথনের ২ মিনিট ৫৩ সেকেন্ডের একটি অডিও রেকর্ডিং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। কথোপকথনটি হুবহু তুলে ধরা হলো- জহুরা: আসসালামু আলাইকুম ভাই। লাভলু: ওয়া আলাইকুম সালাম। ভালো আছেন? জহুরা: কই ভালো ভাই? শেষ পর্যন্ত থাকবার দিলেন কই। লাভলু: আপনে গড়ে এলাকার গামা উকিলে এগুলো করছে। জহুরা: হ। গামা আর ইয়ে মানিক ভাই (বকশীগঞ্জ ...