Posts

Showing posts from February, 2025

ইমামের খাটের নিচে কিশোরী​​​​​​​, এলাকাজুড়ে তুলকালাম

Image
বিয়ের প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্ক এ প্রবনতা সমাজের একাধিক শ্রেনীতে ছড়িয়ে পড়েছে। যার মধ্যে যুক্ত হয়েছে, মসজিদের এক লেবাসধারী স্থানীয় মসজিদের  ইমাম।  টাঙ্গাইলের মিয়াপুরে ১৬ বছর বয়সী মাদ্রাসা ছাত্রী প্রেমে জড়িয়েছেন ইমামের। উক্ত কিশোরী স্থানীয় একটি মাদ্রাসার দশম শ্রেনীর এক শিক্ষার্থী। সম্পর্কের শুরু গোপনে, যা এক বছর ধরে চলে। কিশোরী জানান, উক্ত ইমামের সাথে তার ভালোবাসার সম্পর্ক, যা বিয়ের সম্পর্ককে অতিক্রম করে।  এমন অনৈতিক সম্পর্ক জানার পর গ্রাম জুড়ে উত্তেজনা সৃষ্টি হয়। ইমামকে মসজিদ থেকে বরখাস্তের দাবী তুলে গ্রামবাসী।  পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের দ্বায়িত্ব নেয়। পুলিশ ইমামের ঘড়ে তল্লাশি চালানোর সময়, তার খাটের নিচ থেকে উদ্ধার করা হয় এই কিশোরীকে। 

রাউজানে যুবলীগ কর্মীকে নির্মমভাবে পিটিয়ে হত্যা

Image
রাউজানে ঘর থেকে বাইরে নিয়ে গিয়ে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।   নিহত মুহাম্মদ হাসান (৩৫) নোয়াপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আহমেদ হোসেন মেম্বার বাড়ির মো. বজল আহমেদ ড্রাইভারের ছেলে।  তিনি রাউজান উপজেলা যুবলীগের কর্মী। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।   মুহাম্মদ হাসানের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পৈতৃক বাড়ি বোয়ালখালী উপজেলায় হলেও শৈশব থেকে মামার বাড়ি রাউজানের নোয়াপাড়ায় ছিলেন। জানা যায়, ৫ আগস্টের পর থেকে হাসান আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার রাতে তিনি বাড়িতে আসেন। বুধবার বিকালে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে চৌধুরীহাট বাজারের পাশে নিয়ে পিটিয়ে পলোয়ান পাড়া গ্রামে ফেলে দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াপাড়া পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। রাতে সেখান থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চমেক পুলিশ ক্যাম্পে দায়িত্বরতরা জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ন...

শিক্ষিকার টাকা হারানোয় শিক্ষার্থীদের খাওয়ানো হলো "চালপড়া"!

Image
শিক্ষিকার ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ায় ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ানোর অভিযোগ উঠেছে। সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।   গত সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে চাল পড়া খাওয়ানোর ঘটনা ঘটলেও দুদিন পর বুধবার (১৯ ফেব্রুয়ারি) ঘটনাটি জানাজানি হয়। এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও অভিভাবকরা জানান, গত সোমবার দুপুরে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে ২ হাজার টাকা হারিয়ে যায়। তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়াগায় টাকা খুঁজতে থাকেন। পরে টাকা না পেয়ে কবিরাজের কাছ থেকে চাল পড়া এনে শিক্ষার্থীদের খাওয়ানো হয়।  নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, ম্যাডামের ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ায় তিনি চাল পড়া নিয়ে আসেন। পরে সেই চাল সব ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়। চাল পড়া খেয়ে একজন অসুস্থ হয়ে পড়ে।  অভিভাবক কানন বলেন, শিক্ষিকার টাকা হারানোকে কেন্দ্র করে শিক্ষার্থীদের যে চাল পড়া খাওয়ানো হয়েছে। এটা খুবই দুঃখজনক। একজন শিক্ষক হয়ে তার থেকে এমন আ...

শহীদ মিনার ভেঙে টয়লেট নির্মান! প্রধান শিক্ষকসহ দুইজন গ্রেফতার

Image
স্কুলের শহীদ মিনার ভেঙে ওয়াশরুম (টয়লেট) নির্মাণের অভিযোগে আদালতে মামলা হয়েছে। যশোরের মণিরামপুর উপজলার কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এ ঘটনার জেরে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   বুধবার সকালে তাদের আদালতে মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।  গ্রেপ্তাররা হলেন- কুশারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ (৫৫) ও তার সহযোগী কামিনীডাঙ্গা গ্রামের সুকুমার মল্লিক (৬৫)। জানা যায়, উপজেলার কামিনীডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং কুশারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি একই মাঠে পাশাপাশি অবস্থিত। একই মাঠের এক কোণে ৩০ বছর আগে বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়।   এ শহীদ মিনারে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা, স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে আসছে। অভিযোগ উঠেছে, গত ১৫ জানুয়ারি কুশারীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ শহীদ মিনারটি ভেঙে সেখানে টয়লেট (ওয়াশরুম) নির্মাণের উদ্যোগে নেন। এ ব্যাপারে বালিকা বিদ্যালয়ের পক্ষ থেক...

আওয়ামী লীগ নেতা ভরতকে হাত বেঁধে রেললাইনে ফেলে খণ্ডবিখণ্ড

Image
দিনাজপুরে রেললাইনের পাশ থেকে এক আওয়ামী লীগ নেতার হাতবাঁধা ও মাথা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৮ই ফেব্রুয়ারি, মঙ্গলবার সকালে জেলার পার্বতীপুর-ফুলবাড়ী রেলওয়ের হলিদবাড়ী রেলগেট এলাকা থেকে ভরত চন্দ্র রায় (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ভরত চন্দ্র উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের কালিকাপুর কুমারপাড়া গ্রামের মৃত সন্তোষ চন্দ্র রায়ের ছেলে। তার দুই হাত নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল। তিনি চণ্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়দের ধারণা, তাকে হত্যা করে অথবা জীবিত অবস্থাতেই হাত বেঁধে রেললাইনে ফেলে রাখা হয়েছিল। পরে ঢাকা থেকে পার্বতীপুরগামী কোনো এক ট্রেন তার ওপর দিয়ে চলে গেলে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ভরত চন্দ্র পার্বতীপুর রেলওয়ের খালাসি পদে চুক্তিভিত্তিক নিযুক্ত ছিলেন। গতকাল সন্ধ্যার পর থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। আজ সকালে পার্বতীপুর উপজেলার হলদিবাড়ী রেলওয়ে গেটসংলগ্ন এলাকায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মাথা বিচ্ছিন্ন ও হাতে প্লাস্টিকের রশি দিয়ে বাঁধা মরদেহ উদ্ধার করে। ...

ভালোবাসা দিবসে শহরের রাস্তায় উত্ত্যক্তের শিকার নারী সমন্বয়ক

Image
টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নারী সমন্বয়ক ফাতেমা রহমান বীথি উত্ত্যক্তের শিকার হয়েছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শহরের ভিক্টোরিয়া ফুড জোনের সামনে সমন্বয়ক বীথিসহ তার সঙ্গে থাকা মেয়েদের উত্ত্যক্ত করে চার বখাটে যুবক। প্রতিবাদ করলে উল্টো ওই নারী সমন্বয়কের সঙ্গে খারাপ আচরণ করা হয়। অভিযুক্তদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। একজন অমিয় ও অন্যজন মুন্না। বাকি দুজনের পরিচয় এখনও মেলেনি।  ফাতেমা রহমান বীথি টাঙ্গাইল আইন কলেজের শিক্ষার্থী এবং জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থগিত হওয়া কমিটির যুগ্ম আহ্বায়ক। সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, মোটরসাইকেলের ওপর বসা দুই যুবক সমন্বয়ক বীথির সঙ্গে তর্কাতর্কি করছে। এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে তারা মোটরসাইকেল নিয়ে চলে যায়। এ বিষয়ে ফাতেমা রহমান বীথি বলেন, ‘টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে ওই বখাটেরা অনুসরণ করছিল। পরে সেখান থেকে ভিক্টোরিয়া ফুড জোনে আসার পর তারা উত্ত্যক্ত করে। এ সময় তারা বিভিন্ন বাজে মন্তব্য করেছে। পরে প্রতিবাদ করলে তারা খারাপ আচরণ করে। একপর্যায়ে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। পুলিশ সিসিট...

ফরহাদ মাজহারের সেবাদাসীকে করানো হয়েছে গর্ভপাত! আছেন নজরদারিতে!

Image
কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহারকে ‘গুরুবাবা’ সম্বোধনকারী সেই ‘সেবাদাসী’ অর্চনা রানী মিস্ত্রি এখন কোথায় ? দিনকাল কেমন কাটছে তার ? নিরাপত্তার কারণে অজ্ঞাতস্থানে বসবাস করছেন অর্চনা। রয়েছে নজরদারিতে। পেটের বাচ্চার গর্ভপাত ঘটানো হয়েছে। ফরহাদ মজহারের সঙ্গে এখনও সম্পর্ক আছে কি? অর্চনা রানীর খোঁজ খবর করতে গিয়েই জানা গেল, চলতি মাসেই কবি-প্রাবন্ধিক ফরহাদ মজহার অপহরণ ঘটনার মামলাটির চার্জশীট দেয়া হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা চার্জশীট দেয়ার লক্ষ্যে তদন্ত প্রায় শেষ করে এনেছে। চার্জশীটে ফরহাদ মজহারের অপহরণের মামলাটি ‘সাজানো নাটকের’ ঘটনা বলেই অভিহিত করা হচ্ছে। অপহরণের সাজানো নাটকের ঘটনার সাক্ষ্য, প্রমাণ, আলামত হিসেবে মুখ্য ভূমিকা পালন করবে আদালতে দেয়া জবানবন্দী, ফরহাদ মজহারের সঙ্গে তার স্ত্রী ফরিদা আখতার ও সেবাদাসী অর্চনার টেলিফোন কথোপোকথনের অডিও, ভিডিও ইত্যাদি। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তদন্তে চার্জশীটে যেসব তথ্যের উল্লেখ করা হচ্ছে, তার মধ্যে ফরহাদ মজহারের সেবাদাসী অর্চনা রানী (২৮) নামে ওই নারীর ফোনের পরই বাসা থেকে বের হয়েছিলেন তিনি। ওই না...

মধ্য রাতে বিতর্কিত কনটেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পুড়ে ছায়!

Image
জুলাই আন্দোলনের পক্ষে ও বিভিন্ন ইস্যু নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলা পটুয়াখালীর কলাপাড়ার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এ অভিযোগ করেন কাফি। এ কনটেন্ট ক্রিয়েটর স্ট্যাটাসে লেখেন, ‘মধ্যরাতে আমার বাড়ির ঘর, রান্না-ঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য, কাদের জন্য কথা বলছিলাম? যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’ কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসাইন বলেন, রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে কল আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। এমন সংবাদের ভিত্তিতে আমরা দ্রুত ঘটনাস্থলে চলে যাই। যাওয়ার পর দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হই। পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছে। উল্ল্যেখ্য, ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরি শুরু করেন কাফি। বরিশালের আঞ্চলিক ভাষাতেই ভিডিও তৈরি করেন তিনি। তার ভিডিওগুলোয় হাস্যরস...

ইউক্রেন যুদ্ধ বন্ধের আভাস! কি শর্ত রাখলেন পুতিন?

Image
ইউক্রেন যুদ্ধের অবসান চাইলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব শর্ত মেনে নিতে হবে বলে জানিয়েছে মস্কো। শান্তি আলোচনায় বসার জন্য এ শর্তগুলো পূরণ করা ‘অপরিহার্য’ বলে মন্তব্য করেছে রাশিয়া। সোমবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা নিয়ে রাশিয়ার এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।  মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, গত বছর প্রেসিডেন্ট পুতিন যে দাবিগুলো উত্থাপন করেছিলেন, সেগুলোই এখনো আলোচনার পূর্বশর্ত হিসেবে বহাল রয়েছে। শর্ত পূরণ ছাড়া শান্তি অসম্ভব : রাশিয়া রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ ১০ ফেব্রুয়ারি মস্কোতে এক সংবাদ সম্মেলনে বলেন, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি যে পুতিনের শর্তগুলো পূরণ না হলে ইউক্রেন যুদ্ধের কোনো রাজনৈতিক সমাধান সম্ভব নয়। তিনি আরও বলেন, যত তাড়াতাড়ি যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অন্যান্য পশ্চিমা দেশ বিষয়টি উপলব্ধি করবে, তত দ্রুত প্রত্যাশিত রাজনৈতিক সমাধান পাওয়া সম্ভব হবে। পুতিনের শর্ত কী? গত বছরের ১৪ জুন দেওয়া এক বক্তৃতায় প্রেসিডেন্ট পুতিন দুটি প্রধান শর্ত দিয়েছিলেন- এক, ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ পাওয়ার আশা ত্যাগ করতে...

চেয়ারম্যানের বাড়িতে হামলা-ভাংচুর, নারীকে গুলি করে হত্যা

Image
নরসিংদীর রায়পুরায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারের জেরে শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মুর্শেদ খান রাসেলের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় বাধা দিতে গিয়ে হামলাকারীদের গুলিতে চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা ইসলাম নিহত হয়েছেন।  শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪০ মিনিটে শ্রীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শান্তা ইসলাম শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামের শাকিল খানের স্ত্রী।  রায়পুরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।   নিহতের স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে দুপুরে শ্রীনগর ইউনিয়নের নূরুল ইসলামের ছেলে সোহেল মিয়াসহ ১০/১২ জন রাসেল চেয়ারম্যানের বাড়িতে হামলা চালায়। এ সময় চেয়ারম্যান ও তার পরিবারের লোকজন বাড়িতে না থাকায় সোহেল ও তার লোকজন ভাঙচুর-লুটপাট চালাতে থাকে। এমতাবস্থায় রাসেল চেয়ারম্যানের চাচাতো ভাইয়ের স্ত্রী শান্তা তাদের বাধা দিতে এলে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে শান্তা পিঠে গুলিবিদ্ধ হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ...

জনপ্রিয় অভিনেত্রী মেহের আফরোজ শাওন গ্রেফতার, বাড়ি ভাংচুর ও আগুন!!

Image
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে। তাকে ডিবি কার্যালয় নেওয়া হচ্ছে। ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। পরে তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে বলেও জানান এই কর্মকর্তা। এর আগে, হুমায়ুন আহমেদের স্ত্রী ও টিভি অভিনেত্রী মেহের আফরোজ শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় ছাত্রজনতা। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে জামালপুর সদর উপজেলার নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় শাওনের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুল হক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিকেলে একদল ছাত্রজনতা অভিনেত্রী শাওনের বাবা মোহ...

উত্তেজনায় ফেটে পড়ছে বিহারী!

Image
৭১ এর পরাজয়ের বদলা নিতে আনা হয়েছে বিহারীদেরকেও! গতকাল ৫ ফেব্রুয়ারী ধানমন্ডি ৩২ নাম্বার বাড়িটা ভেঙে পাকিস্তান ভাঙার বদলা নেয় উত্তেজিত জনতা। বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বাড়িটি ঘোষনা দিয়েই ভেঙে ফেলা হয়। তাদের মদদ দাতা ইউনুস রেজিম সেখানে হামলাকারীদের সাহায্য করতে সেনাবাহিনীকে পাঠায়। তারা মবদের সাথে মিলিত হয়ে ৭১ এর পরাজয়ের বদলা নেয়। দেখুন বিহারীর উত্তেজনায় কাপতে থাকা ভিডিওটা। 

নারীর গর্ভে থাকা শিশুর গর্ভেও ভ্রুন!

Image
৩২ বছর বয়সি এক নারীর গর্ভে থাকা শিশুর শরীরে আরও একটি ভ্রূণের সন্ধান পাওয়া গেছে। ভারতের মহারাষ্ট্রে এই বিরল ঘটনা প্রকাশ্যে এসেছে। ঘটনাটি মহারাষ্ট্রের বুলধানা জেলার। সেখানকার একটি সরকারি হাসপাতালে ওই গর্ভবতী নারী সোনোগ্রাফি করানোর জন্য আসেন। তখনই এই এটি লক্ষ্য করেন চিকিৎসকরা।   বুলধানা জেলার স্বাস্থ্য বিভাগ বিবিসি মারাঠিকে জানিয়েছে, ওই নারীর শারীরিক অবস্থা স্থিতিশীল। প্রসঙ্গত, ‘ভ্রূণের মধ্যে ভ্রূণ’-এর উপস্থিতি অত্যন্ত বিরল ঘটনা। গবেষণা অনুযায়ী, গোটা বিশ্বে এমন ঘটনা পাঁচ লাখে একটি। ওই নারী তার গর্ভাবস্থার অষ্টম মাসে সোনোগ্রাফি করাতে সরকারি হাসপাতালে এসেছিলেন। সেই সময় পরীক্ষা করে জানা যায়, ওই নারীর গর্ভে যেমন একটি শিশু রয়েছে, তেমনই ওই শিশুর গর্ভেও একটি ভ্রূণ রয়েছে। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চিকিৎসক এবং বিশেষজ্ঞদের একটি টিম আরও একবার সোনোগ্রাফি করেন। তখনও গর্ভে থাকা শিশুটির গর্ভে একটি ভ্রূণ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। বুলধানা জেলা সরকারি হাসপাতালের শল্যচিকিৎসক (সিভিল সার্জন) ডা. ভাগবত ভুসারি বিবিসি মারাঠিকে এই ঘটনার কথা জানিয়েছেন।  ডা. ভুসারি বলেছেন, সোনোগ্রাফি পরীক্ষার পর দ...