Posts

Showing posts from July, 2025

অসুস্থ তরুনিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই গনধর্ষন!

Image
ভারতের বিহারে নিরাপত্তা বাহিনীতে পরীক্ষা দিতে এসে অজ্ঞান হয়ে পড়েন এক তরুণী। এরপর তাকে হাসপাতালে নেওয়ার জন্য ডাকা হয় অ্যাম্বুলেন্স। সেই অ্যাম্বুলেন্সের ভেতরে গণধর্ষণের শিকার হন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, গত ২৪ জুলাই বিহারে এ ঘটনা ঘটে। ওইদিন বিহারের গোধ বায়ার মিলিটারি পুলিশ গ্রাউন্ডে নিরাপত্তা বাহিনী হোম গার্ডের শারীরিক পরীক্ষা চলছিল। তখন সেখানে অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন ২৬ বছর বয়সী এক তরুণী। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ তরুণী অভিযোগ করেন, যখন তিনি অ্যাম্বুলেন্সে অজ্ঞান অবস্থায় ছিলেন তখন অজ্ঞাত একাধিক ব্যক্তি তাকে ধর্ষণ করেছে। তার অভিযোগের পর বোধ গায়া পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এছাড়া তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও করা হয়। অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যে অ্যাম্বুলেন্স চালক বিনয় কুমার এবং টেকনিশিয়ান অজিত কুমার নামে ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কর্মকর্তারা জানান, সিসিটিভির ফুটেজের মাধ্যমে অ্যাম্বুলেন্স কোন পথে গিয়েছিল সেটি নিশ্চিত হওয়া গেছে। এমআর-২

জামায়াতকে ছাড়াই নতুন জোট গঠনের দারপ্রান্তে চার ইসলামী দল!

Image
জামায়াতকে ছাড়াই নতুন জোট গঠনের দারপ্রান্তে চার ইসলামী দল!  বৈঠকে চার দলের প্রধানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে জোট গঠনের সিদ্ধান্ত নিয়েছে চারটি ইসলামি দল। শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঐক্য প্রক্রিয়াকে আরও দৃঢ় ও গতিশীল করার লক্ষ্যে ইসলামপন্থিদের জোট গঠনের আলোচনা অব্যাহত রাখা, আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরো গতিশীল করার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন চার দলের শীর্ষ নেতারা। একই সঙ্গে ফ্যাসিবাদীদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, নেজামে ইসলাম পার্টির সহসভাপতি মাওলানা আবদুল মাজেদ আতহারী, মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওল...