Posts

Showing posts from September, 2025

মোবাইল নেটওয়ার্কের ঝামেলা শেষ! ওয়াইফাই দিয়েই সিমে কল সম্ভব

Image
দেশের অন্যতম মোবাইল অপারেটর  বাংলালিংক  পরীক্ষামূলকভাবে চালু করেছে ভয়েস-ওভার-ওয়াইফাই (VoWiFi) কলিং সেবা। এখন আপনার ফোনের সিম ব্যবহার করেই ওয়াইফাই থেকে সরাসরি যে কারো সিমে কল দেওয়া যাবে — এবং যাকে কল করা হবে, তার ফোনে অবশ্যই ওয়াইফাই অন থাকতে হবে এমনটি বাধ্যতামূলক নয়। কলগুলো HD ভয়েস কোয়ালিটিতে শোনা যাবে এবং দুর্বল সেলুলার সিগন্যাল থাকলেও কল করা সম্ভব হবে। নিচে বিস্তারিত জানুন — কিভাবে চালু করবেন, চার্জ কেমন হবে, কোথায় কাজ করবে এবং অন্যান্য জরুরি তথ্য।  VoWiFi বা Voice over Wi-Fi হলো এমন একটি প্রযুক্তি যার মাধ্যমে আপনার ভয়েস ডাটা ইন্টারনেট (ওয়াইফাই) ব্যবহার করে অপারেটরের নেটওয়ার্কে পৌঁছে এবং রিসিভারের সিম-নেটওয়ার্কে রিলে হয়ে সাধারণ কলের মতো পৌঁছে যায়। ফলে কলের শব্দ অনেক সময় বেশি পরিষ্কার (HD) হয় যেখানে সেলুলার সিগন্যাল দুর্বল সেখানেও কল করা যায়। চালু হলে রিসিভারের কাছে কল একটি স্বাভাবিক ফোন কল হিসেবেই যাবে — তাদের ফোনে আলাদা কোনো অ্যাপ লাগবে না।  কিভাবে আপনার ফোনে VoWiFi/ওয়াইফাই কলিং চালু করবেন ১. ফোনের সেটিংসে যান। ২.  Mobile network  বা  Connections /...

আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগ নেতা মিজানুর আটক

Image
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের এক নেতাকে আটক করা হয়েছে।  জানা গেছে, আটক ওই যুবলীগ নেতার নাম মিজানুর রহমান। তার বাড়ি সিলেটে। জ‍্যাকসন হাইটস থেকে নিউইয়র্ক পুলিশ তাকে আটক করে। এ সময় তাকে হাতকড়াও পরানো হয়। এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোর ৫টা ২৩ মিনিটে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনাটি নিজে ফেসবুক পেজে এ-সংক্রান্ত পোস্ট দেন দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা।  পোস্টে তাসনিম জারা লিখেছেন, ‘আজ যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর আমাদের দলের সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে, গালিগালাজ করা হয়েছে।’ তিনি লিখেছেন, ‘এটি ব্যক্তি আখতার হোসেনের ওপর আক্রমণ নয়, তার রাজনৈতিক পরিচয়ের কারণে করা হয়েছে। কারণ তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভেঙে দিতে প্রতিনিয়ত কাজ করছে।’ হামলার পর প্রতিক্রিয়া জানিয়ে আখতার বলেছেন, আমরা সেই প্রজন্ম যারা হাসিনার গুলির সামনে ...

বিশ্ববিদ্যালয়ে আওয়ামী-বিএনপিপন্থী দুই অধ্যাপকের হাতাহাতি!

Image
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) দুই শিক্ষকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষি সম্প্রসারণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাদিকুর রহমান ও অধ্যাপক ড. ফারুক হাসানের মধ্যে এই ঘটনা ঘটেছে। পরে এই ঘটনার পর উভয়জন একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন; একজন মগ-পিরিচ ছুঁড়ে মারারও অভিযোগ করেছেন। অপরজন অভিযোগ তুলেছেন, তার সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। অধ্যাপক ড. সাদেকুর রহমান অভিযোগ করে জানান, বিভাগের পিয়নের মাধ্যমে তিনি জানতে পারেন যে অধ্যাপক ফারুক হাসান তাকে দেখা করতে বলেছেন। পরে তিনি অধ্যাপক ফারুক হাসানের চেম্বারে গেলে সেখানে উপস্থিত না থাকায় বেরিয়ে আসার সময় তার দেখা মেলে। পরে ফারুক হাসান তাকে নিয়ে পুনরায় তার চেম্বারে প্রবেশ করেন। অধ্যাপক সাদিকুর রহমান বলেন, অধ্যাপক ফারুক হাসানের চেম্বারের চেয়ারে বসতেই রিমান্ডের মতো জিজ্ঞাসাবাদ শুরু করা হয় আমাকে। মিটিং কেন ডেকেছি, তাকে কেন ডাকিনি—এসব নিয়ে তিনি আক্রমনাত্মকভাবে প্রশ্ন করতে থাকেন। ‌‌‘‘তখন আমি রুম থেকে বের হতে চাইলে তিনি ছিটকিনি লাগিয়...