Posts

Showing posts from October, 2025

যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৮

Image
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন। উপত্যকাটিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামলা চালানোর নির্দেশ দেওয়ার পর গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে।  মূলত রাফাহতে বন্দুক হামলায় এক ইসরায়েলি সৈন্য আহত হওয়ার পর হামলার নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু। বুধবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। এদিকে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেডস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনেছে। এতইসঙ্গে নিখোঁজ এক বন্দির মরদেহ হস্তান্তরও স্থগিত রাখার কথা জানিয়েছে হামাস।  একইসঙ্গে তারা সতর্ক করেছে, ইসরায়েলের পক্ষ থেকে বড়সড় কোনও উস্কানি দেওয়া হলে গাজায় মৃতদেহ উদ্ধারের কার্যক্রম ব্যাহত হবে এবং বাকী ১৩ জন জিম্মির মরদেহ উদ্ধার বিলম্বিত হবে। অবশ্য ইসরায়েলি এই হামলা সত্ত্বেও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স দাবি করেছেন, যুদ্ধবিরতি এখনও টিকে আছে। ওয়াশিংটন ডিসিতে তিনি সাংবাদিকদের বলেন, “ছোটখাটো সংঘর্ষ হতে পারে। আমরা জানি গাজায় কেউ একজন (ইসরায়েলি) সৈন্যকে আঘাত করেছে। আমরা আশা করি ইসরায়েল জবাব দেবে, তবুও আমি ...

চাদা আদায়ে ক্রসফায়ারের ভয় দেখাতেন রাব্বি!

Image
মোবাইল ফোনসেট মেরামতকারী আহমেদ খান প্রতিদিনের মতো মোহাম্মদপুর টোকিও স্কয়ারের দোকান থেকে বাসায় ফিরছিলেন। মার্কেটের সামনেই পথরোধ করেন দুই যুবক। কথাবার্তার মাঝেই পুলিশ টহল গাড়ি এসে দাঁড়ায়। সাদা পোশাকে থাকা দুই যুবক জোর করে তাকে গাড়িতে তোলেন। গাড়িটি গিয়ে থামে বছিলা ৪০ ফিট এলাকায়। সেখানে তাকে ‘পতিত সরকারের দোসর’ ও ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দিয়ে চাঁদা দাবি করা হয়। চাঁদা না দিলে ‘ক্রসফায়ারে’ মেরে ফেলার হুমকিও দেন তারা। তিন মাস আগে ঘটেছিল এ ঘটনা। জড়িত দুই যুবকের একজন বৈষম্যবিরোধী আন্দোলনের মোহাম্মদপুর থানা সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বি, আরেকজন কিশোর গ্যাং ‘লাড়া দে’র প্রধান মারুফ—চিনে ফেলেন আহমেদ খান। এতদিন আতঙ্কে চুপ ছিলেন তিনি। তবে রাব্বি গ্রেপ্তার ও মারুফ আত্মগোপনে গেলে মুখ খোলেন।  ঘটনায় যুক্ত ছিলেন এএসআই জালালও। ঘটনার আগে ধানমন্ডিতে এক প্রকাশকের বাড়িতে মব ঘটনার দায়ে মে মাসেই রাব্বিকে থানা সমন্বয়কের পদ থেকে বহিষ্কার করেছিল ছাত্র সংগঠনটি। ভয়াবহ সেই রাতের কথা বলতে গিয়ে শিউরে ওঠেন আহমেদ খান। বলেন, ‘সেদিন টোকিও স্কয়ার থেকে তুলে ৪০ ফিটে নিয়ে যায়। এএসআই জালাল বলেন, তোকে কেমনে বাঁচাব? ফোন কেড়ে নেয়, ক...

হঠাৎ অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতার মৃত্যু

Image
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান মারা গেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা যান।  শুক্রবার (০৩ অক্টোবর) রাত ১০টার দিকে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  হাসিবুর রহমান জবির ভূগোল ও পরিবেশ বিভাগের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি ভোলায়। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, রাতের খাবারের জন্য শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফীনের সঙ্গে ক্যাম্পাসসংলগ্ন হোটেল স্টার কাবাবে অবস্থান করছিলেন হাসিবুর। এ সময় হঠাৎ তার খিঁচুনি ওঠে এবং পরে হার্ট অ্যাটাক করেন। তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।  বিষয়টি নিশ্চিত করে জবি শাখা ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, আমরা একসাথে বসেছিলাম। হঠাৎ বুকে ব্যাথা অনুভব করে হাসিবুর। সঙ্গে সঙ্গে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসাপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক হাসিবুরকে মৃত ঘোষণা করেন। শুক্রবার রাত ১২টায় ক্যাম্পাসে হাসিবুর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে ব...