Posts

Showing posts from November, 2025

‘মেইড ইন ইন্ডিয়া’ লেখা পিস্তল উদ্ধার, পালিয়েছে মাসুদ

Image
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সড়াবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও দেশীয় ধারালো দা উদ্ধার করেছে সেনাবাহিনী। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। রোববার (২৩ নভেম্বর) রাতে অভিযান পরিচালনা করা হয়।  অভিযান সূত্রে জানা গেছে, অভিযানের সময় মাসুদ নামে একজন পালিয়ে যায়। এ সময় তার বাড়ির আঙিনা থেকে ভারতীয় একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ২টি ধারালো দা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পিস্তলে লেখা ছিল ‘মেইড ইন ইন্ডিয়া।’ পালিয়ে যাওয়া মাসুদ হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র-হত্যাসহ ১০টির বেশি মামলা রয়েছে। এ বিষয়ে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করেছে। তবে কেউ আটক হয়নি। 

বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতার মানে আমাকে গ্রেফতার করা: ফরহাদ মজহার

Image
বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে বিশিষ্ট চিন্তক, কবি ও মানবাধিকারকর্মী ফরহাদ মজহার বলেছেন,  “আবুল সরকারকে গ্রেফতার করা মানেই আমাকে গ্রেফতার করা। আমি এটি কোনোভাবেই মেনে নেব না।”  সোমবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আবুল সরকারের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। ‘সাধু গুরুভক্ত ও অলি-আওলিয়া আশেকান পরিষদ’ এই প্রতিবাদ সভার আয়োজন করে.  বক্তব্যে তিনি বলেন, “আবুল সরকার প্রত্যেকটা আন্দোলনের প্রথম দিন থেকে আমাদের সঙ্গে ছিলেন। শহীদ মিনারের অনুষ্ঠান থেকে শুরু করে কোনো প্রতিবাদ সভাই নেই যেখানে তিনি আমার পাশে দাঁড়াননি। তাকে গ্রেফতার করে নেওয়ার মানেই আমাকে গ্রেফতার করা। আমি এটা কখনোই মেনে নেব না।”  তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ যে বার্তা দিয়েছে— তা হলো মানুষের ব্যক্তিগত অধিকার, মর্যাদা, মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতি অধিকার রক্ষা। কিন্তু ৫ আগস্টের পর থেকে এসব অধিকার ক্রমাগত ক্ষুণ্ণ হচ্ছে।  মাজার ভাঙার ঘটনাকে ধর্মীয় ফ্যাসিজমের প্রকাশ হিসেবে উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, “এক ধরনের ফ্যাসিস্ট শক...

জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি! কি বলছে পররাষ্ট্র উপদেষ্টা?

Image
বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। জাতিসংঘে দেওয়া আওয়ামী লীগের চিঠিতে কোনো কাজ হবে না বলে মনে করছে অন্তর্বর্তী সরকার।  বৃহস্পতিবার (৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আওয়ামী লীগের দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে এমন অভিমত ব্যক্ত করেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।  তৌহিদ হোসেন বলেন, জাতিসংঘে পাঠানো আওয়ামী লীগের চিঠি দিয়ে কোনো কাজ হবে না।  গত শনিবার ঢাকায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেফান লিলার বরাবর পাঠানো চিঠিতে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নয়— এমন নির্বাচনে সহযোগিতা থেকে সরে আসতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। দলের পক্ষে চিঠিটি পাঠিয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।  চিঠিতে বলা হয়, অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত আমরা জাতিসংঘ এবং ইউএনডিপির প্রতি নির্বাচন‌ী সহযোগিতা স্থগিত, সব রাজনৈতিক পক্ষের সঙ্গে জাতীয় সংলাপ ও সমঝোতাকে উৎস...

হাসিনার মন্ত্রীর বাড়িতে একটি করে হাড় কবর দিলেও ১০০ বাড়ি ফাঁকা: সারজিস

Image
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শেখ হাসিনার ভূমিমন্ত্রীর ৩৬০টা বাড়ি কানাডায়। একটা মানুষের শরীরের হাড় হইল ২০৬টা। মরার পর হাড়গুলো আলাদা করে যদি একটা বাড়িতে একটা কবর হিসাবে রাখে, তাও ১০০টা বাড়ি পড়ে থাকবে। এ রকম করেই জনগণের টাকার লুটপাট করেছে  মঙ্গলবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এক রাজনৈতিক সভায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দুর্নীতির কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন। সভায় স্থানীয় এনসিপি নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। সভায় জুলাই সনদ নিয়ে সারজিস বলেন, প্রায় ৩০-৪০ বছর আগে একবার গণভোট হয়েছিল। আবার সামনে গণভোট হবে। যে নিয়ম-কানুনগুলোর কারণে শেখ হাসিনা ধীরে ধীরে একজন স্বৈরাচার হয়ে উঠেছে, সেই নিয়ম-কানুনগুলোর পরিবর্তন দরকার আছে না নাই? এই জুলাই সনদ হলো সেই সনদ, যেখানে লেখা আছে— কোন পরিবর্তনগুলো হলে জনগণের সঙ্গে সরকারের ক্ষমতার একটি ভারসাম্য তৈরি হবে। কোন পরিবর্তনগুলো হলে আগামীতে কোনো সরকার আর স্বৈরাচারের সরকার হয়ে উঠতে পারবে না। কোন পরিবর্তনগুলো হলে আগামীর নেতার পা খালি আকাশে বেরাবেনি, মাটিতেও পড়বে। আমরা যে দলেরই হই...