মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার!



স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে জম্মদাতা বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পৌরসভার কয়াপাড়া এলাকায়। 

কিশোরীর নানা মামলার বাদী আমজাদ হোসেন বলেন, ‘তার নাতনি মেমোরিয়াল গালর্স হাই স্কুলের ৮ম শ্রেণী পড়ুয়া কিশোরী (১৪)। গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তার বাবা শফিকুল ইসলাম তাকে ধর্ষণ করে। শুধু তাই নয় শফিকুল ও তার প্রথম স্ত্রী, সন্তানরা মিলে আমার নাতনি সৎ মেয়ে হওয়ায় মাঝে মধ্যেই মারপিট করত।’ 

তিনি আরও বলেন, ‘গত (৩০ এপ্রিল) বুধবার চেয়ারের সাথে বেঁধে রেখে মারপিট করে আহত করে। হাসপাতালে চিকিৎসাও করিয়েছি। এ নিয়ে রবিবার (৪ মে) ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছিলাম। পরবর্তীতে নাতনি ধর্ষণের বিষয়টি জানায়। জানার পরেই থানায় মামলা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক বাবা শফিকুলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’  

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ‘দৈনিক জনকণ্ঠ’কে জানান, ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া এলাকার সিএনজি চালক শফিকুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার (৮ মে) থানায় তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের মামলা দায়ের করে শফিকুলের শ্বশুর পৌরসভার বিলাসপুর মধ্যপাড়া গ্রামের আমজাদ হোসেন। এ মামলা নম্বর ৩-এ অভিযুক্ত পিতা শফিকুল ইসলাম (৫২) কে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (৮ মে) টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার পরে মূল ঘটনা জানা যাবে।

Comments

Popular posts from this blog

ইয়াশ - তটিনির আত্মহত্যার চেষ্টা!

হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদের উদ্ধার!