Posts

Showing posts from August, 2025

খেলনা ভেবে মর্টার শেল নিয়ে খেলার সময় বিস্ফোরণ, ৫ শিশু নিহত

Image
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় একটি মর্টার শেল নিয়ে খেলছিল বেশ কয়েকজন শিশু। এরপর হঠাৎ সেটি বিস্ফোরিত হলে প্রাণ যায় পাঁচ শিশুর। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  শনিবার (১২) খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত এলাকায় এ ঘটনা ঘটে। বান্নু অঞ্চলের পুলিশের মুখপাত্র আমির খান সংবাদমাধ্যম  ডনকে  বলেন, শিশুরা মাঠে মর্টার শেলটি খুঁজে পায় এবং খেলনা ভেবে তাদের গ্রাম সোরবন্দে নিয়ে যায়।  তিনি আরও বলেন, ‘নিহত এবং আহত শিশুদের খলিফা গুল নওয়াজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত শিশুদের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।’ বান্নু আঞ্চলিক পুলিশ কর্মকর্তা (আরপিও) সাজ্জাদ খান আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন।  পুলিশের বিবৃতিতে বলা হয়, বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রমাণ সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। আরপিও প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করা হবে এবং দায়ীদের শীঘ্রই বিচারের আওতায় আনা হবে। খেলনা ভেবে শিশুদের বিস্ফোরক নিয়ে খেলা করা দেশটিতে নতুন নয়। ২০২৩ সালের অক্টোবরে, বে...

শর্ত মানলে ফিলিস্তিনকে স্বিকৃতি দেবে কানাডা

Image
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। তৃতীয় জি-৭ দেশ হিসেবে কানাডা এই ঘোষণা দিলো। জি-৭ বা গ্রুপ অফ সেভেন হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি বড় দেশের একটি জোট, যার সদস্য কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। মার্ক কার্নির এই বক্তব্যের একদিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা দেন যে ইসরায়েল যদি সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতিতে না আসে এবং আরও কিছু শর্ত না মানে, তাহলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। এর ঠিক এক সপ্তাহ আগে ফ্রান্সও ফিলিস্তিন প্রসঙ্গে একই পরিকল্পনার কথা জানায়। তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এটাও বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটা কিছু শর্তের ওপর নির্ভর করছে।

শেখ হাসিনার বিরুদ্ধে আজ সূচনা বক্তব্য, সরাসরি সম্প্রচার করবে ট্রাইব্যুনাল

Image
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আজ (বৃহস্পতিবার) সূচনা বক্তব্য উপস্থাপন করবে প্রসিকিউশন। একইসঙ্গে শেখ হাসিনাসহ আসামিদের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণও হবে। আজকের বিচারকাজ ট্রাইব্যুনালের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করতে পারবে গণমাধ্যম। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেে।  এই মামলায় শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি হলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সম্পূর্ণ সত্য প্রকাশ করার শর্তে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের রাজসাক্ষী হওয়ার আবেদন গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল। এর আগে গত ১০ জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে এই মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন ৩ আগস্ট দিন ধার্য করেন আদালত। পাশাপাশি আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়...