শর্ত মানলে ফিলিস্তিনকে স্বিকৃতি দেবে কানাডা


কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে কানাডা। তৃতীয় জি-৭ দেশ হিসেবে কানাডা এই ঘোষণা দিলো।

জি-৭ বা গ্রুপ অফ সেভেন হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি বড় দেশের একটি জোট, যার সদস্য কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

মার্ক কার্নির এই বক্তব্যের একদিন আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার ঘোষণা দেন যে ইসরায়েল যদি সেপ্টেম্বরের মধ্যে যুদ্ধবিরতিতে না আসে এবং আরও কিছু শর্ত না মানে, তাহলে যুক্তরাজ্য সেপ্টেম্বরে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

এর ঠিক এক সপ্তাহ আগে ফ্রান্সও ফিলিস্তিন প্রসঙ্গে একই পরিকল্পনার কথা জানায়।

তবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এটাও বলেছেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তটা কিছু শর্তের ওপর নির্ভর করছে।

Comments

Popular posts from this blog

ইয়াশ - তটিনির আত্মহত্যার চেষ্টা!

হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদের উদ্ধার!

মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার!