লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলের

 

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইসরাইলের

লেবাননের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল। দেশটির সরকারের শীষ কর্মকর্তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। বলেছেন, যুদ্ধ চলবে। খবর আল জাজিরার।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় বিধ্বস্ত কয়েকটি ভবন। ছবি: রয়টার্স
লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি হামলায় বিধ্বস্ত কয়েকটি ভবন। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

২ মিনিটে পড়ুন

গাজায় হামাসের পাশাপাশি এখন লেবাননের হিজবুল্লাহর সঙ্গেও ইসরাইলের বড় যুদ্ধ চলছে। গত কয়েকদিন ধরে লেবাননে নজিরবিহীন বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী।  এই হামলায় সবশেষ তথ্য মতে, ৬০০ জনের বেশি নিহত হয়েছেন।

 
জবাবে পালটা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও। এই সংঘাতের মধ্যেই বুধবার জাতিসংঘে সাধারণ পরিষদের সমাবেশ শেষে ২১ দিনের যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও তাদের আরব মিত্ররা। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতিও শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তি সম্ভব বলে আশা প্রকাশ করেন।
 
তবে তাদের এই যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, ‘উত্তর সীমান্তে কোনো যুদ্ধবিরতি হবে না। আমরা হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদে ঘরে ফিরিয়ে আনার জন্য সম্পূর্ণ শক্তি দিয়ে লড়াই করব।’
 
ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় নেতানিয়াহুর এক্স পৃষ্ঠায় একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ‘যুদ্ধবিরতির খবর সত্য নয়’ এবং তিনি লেবাননে হামলা অব্যাহত রাখার প্রত্যয় জানিয়েছেন।
 
এর আগে যুদ্ধবিরতির প্রস্তাব প্রসঙ্গে জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে যাওয়ার সময় নেতানিয়াহু বলেছিলেন, তিনি এখনও যুদ্ধবিরতির প্রস্তাবের বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানাননি। সেনাবাহিনীকে যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।
 
নেতানিয়াহুর সরকারের কট্টরপন্থি মন্ত্রীরাও হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। তারা বলছেন, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান এবং হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাওয়া উচিত।
 
সবশেষ খবর, লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি বাহিনী। তারা জানিয়েছে, বুধবার রাতভর বেকা উপত্যকা এবং দক্ষিণ লেবাননের প্রায় ৭৫টি হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিশেষ করে অস্ত্রের গুদাম এবং লঞ্চারে বিমান হামলা চালিয়েছে।

লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় এসব হামলার খবর নিশ্চিত করে জানিয়েছে, বুধবার লেবাননে ইসরাইলি হামলায় আরও ৭২ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ লেবাননে ৩৮ জন, পূর্ব বেকা অঞ্চলে ১২ জন এবং রাজধানী বৈরুতের উত্তর ও দক্ষিণের তিনটি শহরে আরও ২২ জন নিহত হয়েছেন।
 
এরপর বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালেও হিজবুল্লাহর বহু লক্ষ্যবস্তুতে আক্রমণ চালিয়েছে ইসরাইল। এর মধ্যে হিজবুল্লাহর অবস্থান, সামরিক ভবন ও অস্ত্রাগার রয়েছে বলে দাবি তাদের। 

Comments

Popular posts from this blog

ইয়াশ - তটিনির আত্মহত্যার চেষ্টা!

হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদের উদ্ধার!

মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার!