একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৩ হাজার ৪৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকেই স্বর্ণের নতুন দাম কার্যকর হবে। ফাইল ছবি
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৩৮ হাজার ৭০৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৩২ হাজার ৩৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১৩ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩ হাজার ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।গ্রাফিক্স চিত্রে প্রতি ভরি স্বর্ণের নতুন দাম
বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে, সবশেষ গত ২৪ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ৬১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৫ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৯ হাজার ৫০৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১০ হাজার ৯৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯১ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছে আজ ২৫ সেপ্টেম্বর থেকে।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৫ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৬ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।
স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বাজারে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের এক ভরি ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি বিক্রি হচ্ছে ১ হাজার ২৮৩ টাকায়।
ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ ইয়াশ রোহান ও তটিনী। নানা সময় নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে বেশ অল্প সময়েই এই জুটি দর্শকদের মন জয় করেছেন। এবার এই দুই তারকা পরিবারকে লুকিয়ে সম্পর্কে জড়ান দুই তারকা! সবকিছু ঠিকঠাক চলছিল। তবে নায়কের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে তা মানতে নারাজ নায়িকার পরিবার। প্রেমে ব্যার্থ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তারকার জুটি! এমনই এক গল্প ‘কী মায়ায় জড়ালে’ নামের নাটকে অভিনয় করেছেন দুই তারকা। নাটকটি রচনা করেছেন মজুমদার শিমুল। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। আগামী শুক্রবার (০২ মে) বেসরকারি টেলিভিশনে দেখা যাবে নাটকটি। ‘কী মায়ায় জড়ালে’ গল্পে দেখা যাবে, সুস্মিতাদের বাড়ির দরজায় উঁকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছে সোহেল। সে সময় সুস্মিতা বাইরে থেকে আসে। সোহেলকে এরকম করতে দেখে জিজ্ঞেস করে কি চায় এখানে। সঙ্গে সঙ্গে দৌড়ে পালায় সোহেল। আসলে সুস্মিতাকে পছন্দ করে সোহেল। কিন্তু সামনে গিয়ে বলতে পারে না। দূর থেকে চুরি করে দেখার চেষ্টা করে। সুস্মিতা আগে থেকেই বিষয়টা জানে। মনে মনে সুস্মিতাও সোহেলকে পছন্দ করে কিন্তু সে অপেক্ষা করে সোহেল তাকে সরাসরি বলবে। দিনের প...
রাজধানীর হাজারীবাগের জিগাতলা পুরাতন কাচাবাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের ৫তলা থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। https://hypothesisgarden.com/g86f8cr28g?key=8d4f3351f9f12542e06d26f408da9fa2 পুলিশ জানিয়েছে, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে রয়েছেন, তা এখনো নিশ্চত হওয়া যায়নি। https://hypothesisgarden.com/g86f8cr28g?key=8d4f3351f9f12542e06d26f408da9fa2 জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম। বিগত আগষ্ট মাসের ১৫ তারিখে তিনি ধানমন্ডির ৩২ নং বাড়ির সামনে শ্রদ্ধা জানাতে যাওয়া এক মাঝ বয়সী নারীকে বেধড়ক পিটিয়ে আলোচানা-সমালোচনার জন্ম দিয়েছিলেন।
স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে জম্মদাতা বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পৌরসভার কয়াপাড়া এলাকায়। কিশোরীর নানা মামলার বাদী আমজাদ হোসেন বলেন, ‘তার নাতনি মেমোরিয়াল গালর্স হাই স্কুলের ৮ম শ্রেণী পড়ুয়া কিশোরী (১৪)। গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তার বাবা শফিকুল ইসলাম তাকে ধর্ষণ করে। শুধু তাই নয় শফিকুল ও তার প্রথম স্ত্রী, সন্তানরা মিলে আমার নাতনি সৎ মেয়ে হওয়ায় মাঝে মধ্যেই মারপিট করত।’ তিনি আরও বলেন, ‘গত (৩০ এপ্রিল) বুধবার চেয়ারের সাথে বেঁধে রেখে মারপিট করে আহত করে। হাসপাতালে চিকিৎসাও করিয়েছি। এ নিয়ে রবিবার (৪ মে) ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছিলাম। পরবর্তীতে নাতনি ধর্ষণের বিষয়টি জানায়। জানার পরেই থানায় মামলা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক বাবা শফিকুলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’ ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ‘দৈনিক জনকণ্ঠ’কে জানান, ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া এলাকার সিএনজি চালক শফিকুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার (৮ মে) থানায় তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের মামলা দায়ের করে শফি...
Comments
Post a Comment