খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা। ১৪৪ ধারা জারি

 খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যা। ১৪৪ ধারা জারি 



খাগড়াছড়িতে সোহেল রানা নামের এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার জেরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাই পরিস্থিতি বিবেচনায় জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, সকালে গণপিটুনিতে নিহত হন সোহেল। তিনি খাগড়াছড়ি কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক। এর জেরে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানিয়েছেন, পাহাড়ি এক নারীকে ধর্ষণের অভিযোগে ২০১৭ সালে কারাগারে যান সোহেল। সম্প্রতি তিনি ছাড়া পেয়ে আবার কর্মস্থলে যোগ দেন। আজ সকালে ফেসবুকে পোস্টে ছড়ানো হয় যে, টেকনিক্যাল এলাকায় বাঙালিরা এক পাহাড়ি নারীকে তুলে নিয়ে গেছে।

এরপর পাহাড়িরা দলে দলে এসে স্কুলে ঢুকে সোহেলকে পিটিয়ে হত্যা করে বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে।


Comments

Popular posts from this blog

ইয়াশ - তটিনির আত্মহত্যার চেষ্টা!

হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদের উদ্ধার!

মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার!