চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার দায়ে দুইজন গ্রেফতার
চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার দায়ে দুইজন গ্রেফতার
চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের ওপর সাঁটানো জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার দু'জন হলেন রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাশ (২৫)। রাজেশ নগরীর কোতোয়ালি থানাধীন আলকরণ দোভাষ কলোনীর (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরী'র ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে।
গ্রেফতারের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ।
তিনি বলেন, 'জাতীয় পতকা অবমাননার অভিযোগে দুই যুবককে সদরঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।'
দুই যুবকের বিরুদ্ধে জাতীয় পতাকা আইন ১৯৭২-এর ৩ এবং ২০১০-এর ২০ নম্বর ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Comments
Post a Comment