মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটকের সময় যা পাওয়া গেলো

মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটকের সময় যা পাওয়া গেলো




চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ কর্মী রুপা খাতুনকে (৩৭) আটক করেছে। এ সময় তার নিকট থেকে একটি অবৈধ ইয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, পাসপোর্ট ও জমি বিক্রয়ের নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করেছে।

আজ শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি খালেদুর রহমান বলেন, ‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার নিকট থেকে একটি ইয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।’

তিনি আরো বলেন, ‘তার নিকট থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে।

রুপা খাতুন জানিয়েছেন টাকাগুলো জমি বিক্রয়ের। জমি বিক্রির প্রয়োজনীয় প্রমাণাদিও পাওয়া গেছে। টাকাগুলো ফেরত দেওয়া হবে। এ ছাড়া অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

তার বিরুদ্ধে আরো বেশকিছু অভিযোগ সামনে এসেছে। সেগুলোর তদন্ত চলছে।’

রুপার বিরুদ্ধে মাদকের ব্যবসা, নারীদের দিয়ে দেহব্যবসা, একাধিক বিবাহ করে প্রতারণাসহ অসংখ্য অভিযোগ আছে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইন ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রজু করা হয়েছে। দুটি মামলাতেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

Comments

Popular posts from this blog

ইয়াশ - তটিনির আত্মহত্যার চেষ্টা!

হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদের উদ্ধার!

মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার!