মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে বিপ্লব অর্জিত হতো না: ---সমম্বয়ক হাসিব
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে বিপ্লব অর্জিত হতো না: ---সমম্বয়ক হাসিব
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন, মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না। এ সময় তিনি বিএনপির রাজনৈতিক কৌশল নিয়েও সমালোচনা করেন।
বেসরকারি টিভি ডিবিসির ‘প্রযত্নে বাংলাদেশ’ টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন হাসিব আল ইসলাম। শনিবার ডিবিসির নিজস্ব ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি প্রকাশ করা হয়। টকশোতে আরও অংশ নিয়েছিলেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি।
রাষ্ট্রপতির পদে থাকা না থাকা নিয়ে বিতর্ক চলছে—এ নিয়ে ডিবিসির প্রযত্নে বাংলাদেশের উপস্থাপিকা ঝুমি রহমান হাসিব আল ইসলামকে প্রশ্ন করেন, রাষ্ট্রপতির কাছে যখন শপথ নেওয়া হয়েছিল, তখন কী আপস হয়নি? এর উত্তরে হাসিব বলেন, ‘দেখুন, তখন কিন্তু আপস হয়নি। আমরা কিন্তু বলিনি যে, আমাদের যে বিপ্লবটা, যে অভ্যুত্থানটি হয়েছে সরকার গঠনের মধ্য দিয়ে তা শেষ হয়ে গেছে। আমাদের যে এক দফার ঘোষণা, সেই ঘোষণাপত্রে আমরা ফ্যাসিবাদের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার পুরোপুরি বিলোপসহ তিনটি বিষয় উল্লেখ করেছিলাম। তখন শুধু ফ্যাসিবাদের পতন হয়েছিল। বাকি আরও দুটো, তার মানে আমাদের লড়াইটা শেষ হয়ে যায়নি। আমাদের বিপ্লবটা চলমান।’
হাসিব আল ইসলাম আরও বলেন, ‘আমরা এটাকে বিপ্লব বলছি বা গণঅভ্যুত্থান, যাই বলি না কেন, এটা কোনো সাংবিধানিক নিয়ম মেনে হয়নি, আইন মেনে হয়নি। আইন যদি মানতে যেতাম, তাহলে কিন্তু এই বিপ্লবগুলো হতো না। যদি মেট্রোরেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদের না মারা হতো তাহলে এই বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না। ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না। এখানে কিন্তু নিয়মের ব্যত্যয় ঘটিয়ে, পৃথিবীর সকল বিপ্লবই সংবিধান বা নিয়মের বাইরে যেয়ে হয়েছে। এ কারণে আইনের বাইরে যেয়ে বা সাংবাধানিক পদ শূন্য হবে এরকম কথা বিপ্লব বা অভ্যুত্থানের ক্ষেত্রে কতটা যৌক্তিক সেটা আমার কাছে মনে হচ্ছে না।’
বিএনপিকে উদ্দেশ করে এই সমন্বয়ক বলেন, ‘যদি বিএনপি গত ১৫ বছরে সঠিকভাবে তাদের সক্ষমতা দেখাতে পারত, তাহলে ফ্যাসিজম এভাবে দেশের মানুষের ওপর থাকতে পারত না।’
ছোটপর্দার জনপ্রিয় দুই মুখ ইয়াশ রোহান ও তটিনী। নানা সময় নানা মাত্রিক চরিত্রে অভিনয় করে বেশ অল্প সময়েই এই জুটি দর্শকদের মন জয় করেছেন। এবার এই দুই তারকা পরিবারকে লুকিয়ে সম্পর্কে জড়ান দুই তারকা! সবকিছু ঠিকঠাক চলছিল। তবে নায়কের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে তা মানতে নারাজ নায়িকার পরিবার। প্রেমে ব্যার্থ হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন তারকার জুটি! এমনই এক গল্প ‘কী মায়ায় জড়ালে’ নামের নাটকে অভিনয় করেছেন দুই তারকা। নাটকটি রচনা করেছেন মজুমদার শিমুল। পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। আগামী শুক্রবার (০২ মে) বেসরকারি টেলিভিশনে দেখা যাবে নাটকটি। ‘কী মায়ায় জড়ালে’ গল্পে দেখা যাবে, সুস্মিতাদের বাড়ির দরজায় উঁকি দিয়ে ভেতরে দেখার চেষ্টা করছে সোহেল। সে সময় সুস্মিতা বাইরে থেকে আসে। সোহেলকে এরকম করতে দেখে জিজ্ঞেস করে কি চায় এখানে। সঙ্গে সঙ্গে দৌড়ে পালায় সোহেল। আসলে সুস্মিতাকে পছন্দ করে সোহেল। কিন্তু সামনে গিয়ে বলতে পারে না। দূর থেকে চুরি করে দেখার চেষ্টা করে। সুস্মিতা আগে থেকেই বিষয়টা জানে। মনে মনে সুস্মিতাও সোহেলকে পছন্দ করে কিন্তু সে অপেক্ষা করে সোহেল তাকে সরাসরি বলবে। দিনের প...
রাজধানীর হাজারীবাগের জিগাতলা পুরাতন কাচাবাজার রোডের একটি ছাত্রী হোস্টেলের ৫তলা থেকে জান্নাতারা রুমী (৩০) নামে এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। https://hypothesisgarden.com/g86f8cr28g?key=8d4f3351f9f12542e06d26f408da9fa2 পুলিশ জানিয়েছে, তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি কোনো পদে রয়েছেন, তা এখনো নিশ্চত হওয়া যায়নি। https://hypothesisgarden.com/g86f8cr28g?key=8d4f3351f9f12542e06d26f408da9fa2 জান্নাতারা রুমী নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার নাজিরপুর থানাধীন মো. জাকির হোসেনের মেয়ে। তার মায়ের নাম নুরজাহান বেগম। বিগত আগষ্ট মাসের ১৫ তারিখে তিনি ধানমন্ডির ৩২ নং বাড়ির সামনে শ্রদ্ধা জানাতে যাওয়া এক মাঝ বয়সী নারীকে বেধড়ক পিটিয়ে আলোচানা-সমালোচনার জন্ম দিয়েছিলেন।
স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে জম্মদাতা বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার পৌরসভার কয়াপাড়া এলাকায়। কিশোরীর নানা মামলার বাদী আমজাদ হোসেন বলেন, ‘তার নাতনি মেমোরিয়াল গালর্স হাই স্কুলের ৮ম শ্রেণী পড়ুয়া কিশোরী (১৪)। গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তার বাবা শফিকুল ইসলাম তাকে ধর্ষণ করে। শুধু তাই নয় শফিকুল ও তার প্রথম স্ত্রী, সন্তানরা মিলে আমার নাতনি সৎ মেয়ে হওয়ায় মাঝে মধ্যেই মারপিট করত।’ তিনি আরও বলেন, ‘গত (৩০ এপ্রিল) বুধবার চেয়ারের সাথে বেঁধে রেখে মারপিট করে আহত করে। হাসপাতালে চিকিৎসাও করিয়েছি। এ নিয়ে রবিবার (৪ মে) ধনবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছিলাম। পরবর্তীতে নাতনি ধর্ষণের বিষয়টি জানায়। জানার পরেই থানায় মামলা করা হয়। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক বাবা শফিকুলের দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’ ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ ‘দৈনিক জনকণ্ঠ’কে জানান, ধনবাড়ী পৌরসভার কয়াপাড়া এলাকার সিএনজি চালক শফিকুল ইসলামের বিরুদ্ধে বৃহস্পতিবার (৮ মে) থানায় তার স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের মামলা দায়ের করে শফি...
Comments
Post a Comment