সাদপন্থী নেতা মুয়াজ বিন নূর উত্তরা থেকে গ্রেপ্তার


টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামাতের মাওলানা সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরকে উত্তরা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত ও হতাহতের ঘটনায় হত্যা মামলা করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় শূরায়ী নেজামপন্থী মাওলানা এস এম আলম হোসেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানায় এ মামলা করেন। এতে ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েক শ জনকে আসামি করা হয়েছে।

Comments

Popular posts from this blog

ইয়াশ - তটিনির আত্মহত্যার চেষ্টা!

হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদের উদ্ধার!

মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার!