প্রকাশ্যে আসলেন ওয়াজি সমন্বয়ক!


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহকে এবার দেখা মিলেছে ওয়াজ মাহফিলের মঞ্চে। সেখানে তিনি আলোচনাও রেখেছেন। সম্প্রতি ওই আলোচনা রাখতে গিয়ে তিনি মাহফিলে আগতদের সুদ না খাওয়ার শপথ করান। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ হয়েছে। সেখানে দেখা গেছে কুমিল্লায় নিজ গ্রামের একটি মাহফিলে পাঞ্জাবি পরা ও মাথায় টুপি দেওয়া হাসনাত আবদুল্লাহ বক্তব্য রাখছেন। সেখানে প্রিয় হওয়া বা অপছন্দ হওয়া নিয়ে কথা বলেন। কারো কাছে প্রিয়-অপ্রিয় না হওয়া নিয়ে না ভেবে ইসলাম বা ধর্ম কী পছন্দ করে সেভাবে চলতে বলেন। 
এরপর সুদের ভয়াবহতা নিয়ে আলোচনা করেন। উপস্থিত সবাইকে সুদের কুফল সম্পর্কে অবহিত করেন এবং নিজের পরিবারের উদাহরণও দেন। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন এবং সবাইকে সাবধান করেন। 
এরপর ওই মাহফিলে উপস্থিত থাকা সবাইকে সামাজিক ঋণ প্রদানকে সহজ করার আশ্বাস দেন। ইসলামিক জীবনযাপন নিয়ে আলোচনা করেন। সামাজিক সমস্যা সমাধানের আশ্বাসের পর সুদ বা পত্তন নামে যে ব্যবসা তার এলাকায় প্রচলিত আছে, সেটা না খাওয়ার শপথ করান।

Comments

Popular posts from this blog

ইয়াশ - তটিনির আত্মহত্যার চেষ্টা!

হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদের উদ্ধার!

মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার!