বিস্কুটের লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ ইমামের বিরুদ্ধে



বিস্কুটের লোভ দেখিয়ে সাতক্ষীরা সদরের ফিংড়ি ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মসজিদের ইমামের বিরুদ্ধে।

রোববার (২৬ জানুয়ারী) দুপুরে ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামে ওই ঘটনা ঘটে। অভিযুক্ত মসজিদের ইমাম আব্দুল্লাহ (২২) বালিথা গ্রামের আনার উদ্দীনের ছেলে। সম্পর্কে শিশুটির প্রতিবেশী চাচা হন আব্দুল্লাহ।

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর মা বলেন, স্কুল থেকে ফেরার পর আমার মেয়ে আব্দুল্লাহদের বাড়িতে খেলতে যায়। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুল্লাহ তাকে বিস্কুটের লোভ দেখিয়ে ঘরের ভেতর ডেকে নিয়ে যায়। পরবর্তীতে আমার মেয়ের মুখ ও পা বেঁধে ধর্ষণ করে। দীর্ঘক্ষণ মেয়েকে না পেয়ে মেয়েকে খুঁজতে আমি আব্দুল্লাহদের বাড়িতে যাই। এরপর দরজা খুলতেই মেয়ের মুখ ও পা বাধা এবং বিবস্ত্র অবস্থায় দেখতে পাই। আব্দুল্লাহকে বিবস্ত্র অবস্থায় দেখতে পাই। তখন আব্দুল্লাহ খাটের পর থেকে এসে আমার পা জড়িয়ে ধরে বলে 'আমাকে মাফ করে দাও ভাবি'। তখন আমি চিৎকার দিলে পাশের এক জা ছুটে আসে। তখন আমি একটু সাহস পাই।

এরপর বিষয়টি আবদুল্লার বাবা-মাকে জানালে তারা আমাকে হুমকি দেয়। বিকালে আমার স্বামী বাড়িতে আসলে স্থানীয়দের কাছে পরামর্শ গ্রহণ করি এবং মেয়েকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করি।

সাতক্ষীরা থানার ওসি শামিনুল ইসলাম বলেন, 'বিষয়টি জানার সাথে সাথে পুলিশ ভিকটিমের পরিবারের সাথে কথা বলেছে। শিশুটি হাসপাতালে ভর্তি আছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।'

Comments

Popular posts from this blog

ইয়াশ - তটিনির আত্মহত্যার চেষ্টা!

হোস্টেল থেকে এনসিপি নেত্রী জান্নাতারা রুমীর মরদের উদ্ধার!

মেয়েকে ধর্ষনের অভিযোগে বাবা গ্রেফতার!