Posts

Showing posts from October, 2024

তিন দশকের মধ্যে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হানবে ঘণ্টায় ৩০০ কি.মি. বেগে

Image
তিন দশকের মধ্যে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আঘাত হানবে ঘণ্টায় ৩০০ কি.মি. বেগে গত তিন দশকের মধ্যে সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘সুপার টাইফুন কং-রে’ মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে তাইওয়ান সরকার। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দ্বীপরাষ্ট্রটির পূর্ব উপকূলে আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগে বুধবার (৩০ অক্টোবর) ভারী বৃষ্টিপাত এবং প্রবল বিধ্বংসী ঝড়ো বাতাস নিয়ে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ঘণ্টায় প্রায় ৩০০ কিলোমিটার বেগে ধেয়ে আসা এই বিপজ্জনক ঝড়টি (ঘণ্টায় ১৮৬ মাইল) ইতোমধ্যে সুপার টাইফুনে পরিণত হয়েছে। তাইতুং কাউন্টিতে আঘাত হানার পূর্বে এটি আরও শক্তিশালী হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যৌথ টাইফুন সতর্কতা কেন্দ্র। সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে এ খবর প্রকাশ করেছে ব্যাংকক পোস্ট।

চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার দায়ে দুইজন গ্রেফতার

Image
চট্টগ্রামে জাতীয় পতাকা অবমাননার দায়ে দুইজন গ্রেফতার চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভের ওপর সাঁটানো জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যার দিকে নগরীর সদরঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার দু'জন হলেন রাজেশ চৌধুরী (২৮) ও হৃদয় দাশ (২৫)। রাজেশ নগরীর কোতোয়ালি থানাধীন আলকরণ দোভাষ কলোনীর (৪ নম্বর গলি) মৃত শ্যামল চৌধুরী'র ছেলে ও হৃদয় দাশ একই এলাকার অমল দাশের ছেলে। গ্রেফতারের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ। তিনি বলেন, 'জাতীয় পতকা অবমাননার অভিযোগে দুই যুবককে সদরঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।' দুই যুবকের বিরুদ্ধে জাতীয় পতাকা আইন ১৯৭২-এর ৩ এবং ২০১০-এর ২০ নম্বর ধারা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ছাত্রলীগ ধরিয়ে দিলেই লক্ষ টাকা পুরষ্কার

Image
ছাত্রলীগ ধরিয়ে দিতে পারলেই লক্ষ টাকা পুরষ্কার  নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী সন্ত্রাসীকে ধরিয়ে দিলে ১ লাখ টাকা পুরস্কার দেবেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যক্তিগত আইডিতে পোস্ট করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান। তার দেওয়া এ পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় ভাইরাল হয়। সেই সঙ্গে এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনার ঝড়। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় আবু মোহাম্মদ রায়হান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এ পোস্ট করেন। পোস্টটি নিজে দিয়েছেন বলে মোবাইল ফোনে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান। পোস্টে তিনি উল্লেখ করেন, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের পুলিশে সোপর্দ করলে ১ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। পাশাপাশি একই পোস্টের কমেন্টে তিনি লিখেন, এ ঘোষণা শুধু কুমিল্লা অঞ্চলের জন্য। আটক ব্যক্তি অবশ্যই অস্ত্রধারী, অস্ত্র বহনকারী, অস্ত্র সরবরাহকারী এবং সংরক্ষণকারী হতে হবে। নামমাত্র পদধারী কোনো ব্যক্তিকে আটকের জন্য এই পুরস্কার প্রযোজ্য হবে না। এ বিষ...

মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে বিপ্লব অর্জিত হতো না: ---সমম্বয়ক হাসিব

Image
মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে বিপ্লব অর্জিত হতো না: ---সমম্বয়ক হাসিব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম বলেছেন, মেট্রোরেলে আগুন, পুলিশকে হত্যা না করা হলে এতো সহজে বিপ্লব অর্জন করা যেত না। এ সময় তিনি বিএনপির রাজনৈতিক কৌশল নিয়েও সমালোচনা করেন। বেসরকারি    টিভি  ডিবিসির ‘ প্রযত্নে বাংলাদেশ ’ টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন হাসিব আল ইসলাম। শনিবার ডিবিসির নিজস্ব ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি প্রকাশ করা হয়। টকশোতে আরও অংশ নিয়েছিলেন বিএনপি নেত্রী নিলুফার চৌধুরী মনি। রাষ্ট্রপতির পদে থাকা না থাকা নিয়ে বিতর্ক চলছে—এ নিয়ে ডিবিসির প্রযত্নে বাংলাদেশের উপস্থাপিকা ঝুমি রহমান হাসিব আল ইসলামকে প্রশ্ন করেন, রাষ্ট্রপতির কাছে যখন শপথ নেওয়া হয়েছিল, তখন কী আপস হয়নি? এর উত্তরে হাসিব বলেন, ‘দেখুন, তখন কিন্তু আপস হয়নি। আমরা কিন্তু বলিনি যে, আমাদের যে বিপ্লবটা, যে অভ্যুত্থানটি হয়েছে সরকার গঠনের মধ্য দিয়ে তা শেষ হয়ে গেছে। আমাদের যে এক দফার ঘোষণা, সেই ঘোষণাপত্রে আমরা ফ্যাসিবাদের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার পুরোপুরি বিলোপসহ তিনটি বিষয় উল্লেখ করেছিলাম। তখন শুধু ফ্যাসিবাদের পতন হয়ে...

মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটকের সময় যা পাওয়া গেলো

Image
মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটকের সময় যা পাওয়া গেলো চুয়াডাঙ্গায় যৌথবাহিনী অভিযান চালিয়ে মহিলা লীগ কর্মী রুপা খাতুনকে (৩৭) আটক করেছে। এ সময় তার নিকট থেকে একটি অবৈধ ইয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, পাসপোর্ট ও জমি বিক্রয়ের নগদ সাড়ে ৭ লাখ টাকা উদ্ধার করেছে। আজ শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার তালতলা গ্রামের শ্মশানপাড়ার নিজবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। ওসি খালেদুর রহমান বলেন, ‘রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল রুপার বাড়িতে অভিযান চালিয়ে রুপাকে আটক করে। পরে আমাদেরকে জানালে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। এ সময় তার নিকট থেকে একটি ইয়ারগান, একটি হাসুয়া, একটি বটি, কয়েকটি পাসপোর্ট ও খালি দেশীয় মদের বোতল পাওয়া যায়।’ তিনি আরো বলেন, ‘তার নিকট থেকে নগদ সাড়ে ৭ লাখ টাকা পাওয়া গেছে। রুপা খাতুন জানিয়েছেন টাকাগুলো জমি বিক্রয়ের। জমি বিক্রির প্রয়োজনীয় প্রমাণাদিও পাওয়া গেছে। টাকাগুলো ফেরত দেওয়া হবে। এ ছাড়া অবৈধভাবে অস্ত্র রাখা ও মানুষকে ভয়ভীতি দেখানোর অপরাধে রুপার বিরুদ্ধে মামলার প...

কানাডার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আলটিমেটাম

Image
কানাডার প্রধানমন্ত্রীকে পদত্যাগের আলটিমেটাম  কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পদত্যাগ করার আহবান জানিয়ে চিঠি দিয়েছেন তাঁর রাজনৈতিক দল লিবারেল পার্টির ২৪ জন আইনপ্রণেতা। আগামী ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে পদত্যাগের আলটিমেটাম দেওয়া হয়েছে সেই চিঠিতে। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ট্রুডো পদত্যাগ না করলে দলগতভাবে কী ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যাপারে চিঠিতে কিছু উল্লেখ করা হয়নি। খবর দ্য গার্ডিয়ান সাম্প্রতিক বিভিন্ন জরিপে বলা হচ্ছে, দেশে জনপ্রিয়তা ব্যাপকভাবে হ্রাস পেয়েছে ট্রুডোর। অন্যদিকে লিবারেল পার্টির প্রতিপক্ষ কনজারভেটিভ পার্টির জনপ্রিয়তা বাড়ছে। জনপ্রিয়তার বিচারে সম্প্রতি লিবারেল পার্টির থেকে ২০ পয়েন্ট এগিয়ে গেছে কনজারভেটিভ পার্টি। আগামী ২০২৫ সালে পার্লামেন্ট নির্বাচন হবে কানাডায়। দলের শীর্ষ নেতা হিসেবে সেই নির্বাচনে লিবারেল  পার্টিকে  নেতৃত্ব দেওয়ার কথা ট্রুডোর। কিন্তু ব্যক্তিগত জনপ্রিয়তায় ধস নামায় সামনের নির্বাচনে তাঁর নেতৃত্বের ওপর ভরসা রাখতে পারছেন না দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ট্রুডোকে সরিয়ে দিলেও সমস্যার সমাধান হয়তো হবে না। আগামী নির...

সখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে’

Image
সখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে’ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (২৪ অক্টোবর) দুপুরে পটুয়াখালী পৌরসভার ২নং ওয়ার্ডের কাঠপট্টি এলাকার তালতলী রোডে ওই ঘটান ঘটেছে।  নিহত তরুণীর নাম আফরোজা আক্তার খাদিজা (২৫)। তিনি পটুয়াখালী করিম মৃধা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। জানা গেছে, নিহত খাদিজা আক্তারের সঙ্গে অনেক বছর ধরে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ছেলে আফরোজার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং যোগাযোগ করলেও ঝগড়াঝাঁটি করতো। এতে খাদিজা মানসিকভাবে ভেঙে পড়ে। বুধবার দুপুর ১টায় খাদিজা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রেমিকের কথা উল্লেখ করে স্ট্যাটাস দেন। পরে দুপুর ২টায় নিজ ঘরে পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ সময় ঘরে তার বাবা, মা এবং ভাই কেউ ছিলেন না। পরে আফরোজাকে ঝুলন্ত অবস্থায় দেখে তার ছোট ভাই চিৎকার দিলে স্থানীয় রেডক্রিসেন্ট ভলান্টিয়ার ও প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আফরোজা ফে...

আমার কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্রের কোন দালিলিক প্রমান নেই: রাষ্ট্রপতি

Image
আমার কাছে শেখ হাসিনার পদত্যাগ পত্রের কোন দালিলিক প্রমান নেই: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। তবে তার কাছে এর কোনো দালিলিক প্রমাণ নেই। রাষ্ট্রপতি বলেন, '(পদত্যাগপত্র সংগ্রহ করার) বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।' দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর সঙ্গে আলাপকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি তাকে এসব কথা বলেন। কথোপকথনটি গতকাল রোববার পত্রিকাটির রাজনৈতিক ম্যাগাজিন 'জনতার চোখ'—এ প্রকাশিত হয়েছে। অভূতপূর্ব গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সংবিধানের ৫৭(ক) অনুচ্ছেদে বলা আছে, 'প্রধানমন্ত্রীর পদ শূন্য হইবে, যদি তিনি কোন সময়ে রাষ্ট্রপতির নিকট পদত্যাগপত্র প্রদান করেন।' কথোপকথনে রাষ্ট্রপতি বলেন, '৫ আগস্ট সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে ফোন এলো প্রধানমন্ত্রীর বাসভবন থেকে। বলা হলো, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গভবনে আসবেন মহামান্য প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের জন্য। এটা শুনেই প্রস...

গাজার প্রতিরোধ যোদ্ধার নতুন প্রধানের মৃত্যুর ভিডিও প্রকাশ্যে

Image
  গাজার প্রতিরোধ যোদ্ধার নতুন প্রধানের মৃত্যুর ভিডিও প্রকাশ্যে.  ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার দাবি করেছে ইসরায়েল। দক্ষিণ গাজা উপত্যকায় বুধবার (১৬ অক্টোবর) এক সম্মুখ যুদ্ধে তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে তারা। এমনকি তার মৃত্যুর শেষ মুহূর্তের ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (১৮ অক্টোবর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, নিহত হওয়ার আগে এক ব্যক্তি ড্রোনের দিকে কিছু একটা ছুড়ে মারছেন। এ ব্যক্তিকে হামাসের নতুন প্রধান ইয়াহিয়া সিনওয়ার বলে দাবি করা হচ্ছে। ভিডিওতে তাকে একটি কক্ষে বসে থাকতে দেখা গেছে। এ সময় কক্ষের ভেতর বিধ্বস্ত অবস্থায় বিভিন্ন সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। এক পর্যায়ে তিনি ড্রোনের দিকে একটি লাঠি বা কিছু ছুড়ে মারেন। ইয়াহিয়া সিনওয়ার, একজন নেতা, একজন বীরযোদ্ধা, যিনি ছিলেন অবৈধ দখলদারদের জন্য একটি মূর্তিমান আতঙ্ক। অসংখ্যবার যাকে হত্যার চেষ্টা করেছে ইহুদিবাদী ইসরায়েল। ২০১৭ সাল থেকেই তাকে বলা হচ্ছিল ইসরায়েলের মোস্ট ওয়ান...

প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতার মৃত্যু

Image
প্রতিপক্ষের হামলায় জামায়াত নেতার মৃত্যু  শরীয়তপুর ডামুড্যায় জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সিরাজুল ইসলাম মাঝি (৫৫) নামের এক জামায়াত নেতার মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সিড্যা ইউনিয়নের মধ্য সিড্যা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াতের বাইতুলমাল সম্পাদক ও মৃত নুরু বক্স মাঝির ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জামায়াত নেতা সিরাজুল ইসলাম মাঝির সঙ্গে তার ভাতিজা জাহাঙ্গীর মাঝির জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। বুধবার সকালে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরবর্তীতে মারামারির সৃষ্টি হয়। এসময় জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝি লোহার রড নিয়ে সিরাজুল মাঝির ওপর হামলা চালায় বলে অভিযোগ। একপর্যায়ে সিরাজুল মাঝি মাটিতে পড়ে গেলে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে...

সমন্বয়ক বলে কি ওরা মানুষ নয়?

Image
সমন্বয়ক বলে কি ওরা মানুষ নয়?  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে আইনজীবীদের হাতাহাতির অভিযোগ উঠেছে। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে এ হাইকোর্টে এ ঘটনা ঘটে। এক ভিডিওতে দেখা যায়, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও কয়েকজন আইনজীবীর সঙ্গে কথার কাটাকাটি হচ্ছিল। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তবে সেখানে উপস্থিত অন্যান্য ছাত্ররা সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সেখান থেকে নিয়ে আসে। কিন্তু কি কারণে তাদের মধ্যে হাতাহাতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। এদিকে পূর্বঘোষিত হাইকোর্ট ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে বুধবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে হাইকোর্ট এলাকা ঘেরাও করে অবস্থান কর্মসূচিতে নামেন শিক্ষার্থীরা। এদিন শিক্ষার্থীদের সঙ্গে নানা শ্রেণির-পেশার মানুষও মিছিলে অংশ নেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সমন্বয়কেরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা দাবিগুলো হলো- আওয়ামীপন্থী ‘ফ্যাসিস্ট’ বিচারপতিদের অপসারণ করতে হবে, সারাদেশে সুপ্রিম কোর্ট, জজ কোর্ট, দায়রা জজ আদালত থেকে আওয়ামী প্য...

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন

Image
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী মারা গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন। আজ বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দুপুর ১টার দিকে মারা যান শেরপুর-২ আসনের সাবেক এই সংসদ সদস্য। মতিয়া চৌধুরী চলতি বছরের ফেব্রুয়ারিতে মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। আওয়ামী লীগ আমলের সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পর একাদশ জাতীয় সরকারের মেয়াদেও সংসদের উপনেতার দায়িত্বে ছিলেন ‘অগ্নিকন্যা’খ্যাত বর্ষীয়ান এই রাজনীতিক। মতিয়া চৌধুরীর জন্ম ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে। তার বাবা মহিউদ্দিন আহমেদ চৌধুরী ছিলেন পুলিশ কর্মকর্তা এবং মা নুরজাহান বেগম ছিলেন গৃহিণী। ১৯৬৪ সালের ১৮ জুন খ্যাতিমান সাংবাদিক বজলুর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মতিয়া চৌধুরী। ইডেন কলেজে অধ্যয়নরত অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ১৯৬৫ সালে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি নির্বাচিত হন। ১৯৬৭ সালে ‘অগ্...

জুনেই হবে "ইউনুস হঠাও" আন্দোলন

Image
জুনেই হবে "ইউনুস হঠাও" আন্দোলন অন্তর্বর্তীকালীন সরকার ‘যৌক্তিক সময়ে’র মধ্যে নির্বাচন আয়োজন না করলে বা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করলে আগামী জুনেই ‘ইউনূস হঠাও’ আন্দোলনে যাবে বিএনপি এবং সমমনা রাজনৈতিক দলগুলো। এ ক্ষেত্রে ‘ন্যূনতম দাবি’ আদায়ের এক ও অভিন্ন এনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে আলাপ করে এমন আভাস পাওয়া গেছে। সেপ্টেম্বরব্যাপী সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপির ধারাবাহিক বৈঠকে এ বিষয়টি গুরুত্বের সঙ্গে সবিস্তারে আলোচনা হয়েছে বলে জানা গেছে। জানতে চাইলে ১২ দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম সারাবাংলাকে বলেন, ‘২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে সরকার বাধ্য। আমরা প্রত্যাশা করছি, দ্রুত প্রয়োজনীয় সংস্কারের কাজ শেষ করে আগামী জুনের মধ্যে সরকার নির্বাচনের রোডম্যাপ বা তফসিল ঘোষণা করবে। এর ব্যত্যয় ঘটলে বিগত বছরগুলোতে আওয়ামী লীগের বিরুদ্ধে যেভাবে আন্দোলন করেছি, বর্তমান সরকারের বিরুদ্ধেও সেভাবে আন্দোলন করব।’ এ ব্যাপারে বিএনপির সঙ্গে সমমনা রাজনৈতিক দল ও জোটের বৈঠকে আলোচনা হয়েছে কি না— জানতে চাইলে শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘সেপ্টেম...